টঙ্গী জোড়া হত্যা মামলার ০১ জন আসামী গ্রেফতার 

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫
মোঃ নজরুল ইসলাম ঃ
বাতেন মিয়া (৪৬), পিতা-বাচ্চু মিয়া, মাতা-শাহিদা খাতুন, স্থায়ী গ্রাম-তাতুয়াকান্দি, থানা-বাঞ্ছারামপুর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া বর্তমান গ্রাম- পূর্ব আরিচপুর জামাই বাজার রুপবানের মারটেক সারোয়ার হোসেনের ৮ম তলা সেতু বিল্ডিং এর ২তলার ৩/এ ফ্ল্যাট, টঙ্গী পূর্ব থানা এজাহারের মাধ্যমে জানান যে, বাতেন মিয়ার  স্ত্রী আলেয়া বেগম (৩০), ২ মেয়ে ১ছেলে নিয়ে বর্তমান ঠিকানার বাসায় বসবাস করিতেছে।
গত ১৮/০৪/২০২৫ তারিখ দুপুর অনুমান ০২.৪০ ঘটিকার সময় বাতেন মিয়া গাড়ীর কাজের জন্য বাসা হইতে বাহির হইয়া টঙ্গী পূর্ব থানাধীন সাহারা মার্কেট এলাকায় চলে যায়। বাদী বাহির হয়ে যাওয়ার পরপরই তাহার বড় মেয়ে বর্ষা আক্তার ফাতেমা (০৯) বাসা থেকে বাহির হইয়া তাহার বড় চাচার বাসায় যায়, তখন বাদীর স্ত্রী আলেয়া বেগম ও ছোট মেয়ে মালিহা আক্তার ও ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বাসায় ছিল।
অনুমান দুপুর ০২.৪০ ঘটিকার পর হইতে বিকাল অনুমান ০৪.৪৫ ঘটিকার মধ্যেবর্তী যে কোন সময় অজ্ঞাতনামা আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে সকলের অগোচরে পূর্ব আরিচপুর জামাই বাজার রুপবানের মারটেক
ভাড়া ফ্ল্যাটের রুমে প্রবেশ করিয়া ধারালো অস্ত্র দ্বারা বাদীর ছোট মেয়ে মালিহা আক্তার (০৬) ও  ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর(০৩) দ্বয়ের গলা কাঁটাসহ শরীরের একাধিক স্থানে গুরুত্বর আঘাত করিয়া হত্যা করে।
টঙ্গী পূর্ব থানা পুলিশ হত্যাকান্ডের ঘটনার সংবাদ পাইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং ঘটনার সহিত জড়িত আসামীদের সনাক্তের চেষ্টা করে।
উক্ত ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহসহ তথ্য প্রযুক্তির সহায়তায় এবং পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমান, উপস্থিত স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে মোঃ বাতেন মিয়া (বাদীর) স্ত্রী আলেয়া বেগম (৩০) কে এজহার মূলে আসামি, যাহার মামলা নং ৩৪, তারিখ-১৯/০৪/২০২৫ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, গ্রেফতার করিয়া জিজ্ঞাসাবাদ করা হইতেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হয় যে, বাদীর স্ত্রী আলেয়া বেগম (৩০) এই হত্যাকান্ডটি ঘটিয়েছে। তবে হত্যাকান্ডের কারণ উদঘাটনে আরও গভীর তদন্তের প্রয়োজন। এছাড়াও আরও বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।