ঈদ-উল ফিতর উপলক্ষে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৬

মোঃ আমিনুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম বলেন, আমি গাজীপুর ইউনিয়ন এর ধনুয়া গ্রামের একজন বাসিন্দা, আমি আপনাদেরই সন্তান। এই ইউনিয়নের সকল ধর্ম বর্নের ও সকল পেশাজীবী মানুষই আমার প্রিয়জন।

তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২’হাজার পরিবারের মাঝে শাড়ি, লঙ্গি এবং ৫০০ জন সুবিধা বঞ্চিত পরিবারকে নগত অর্থ প্রদান করেন।

তিনি বলেন, “আমি গাজীপুর ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করেতে চাই। এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা এবং একটি আধুনিক ও পরিকল্পিত পরিচ্ছন্ন ইউনিয়ন গড়ে তোলার স্বপ্ন আমি দেখি।”

তিনি আরও বলেন, “আমি চাই গাজীপুর ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে পরিণত করতে। যেখানে থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন। ইউনিয়ন পরিষদ হবে জনগণের সেবার কেন্দ্র-যেখানে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের সুযোগ থাকবে না।”

তিনি জানান, “যদি জনগণ আমাকে সুযোগ দেয় ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। ২ নং গাজীপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নয়নশীল, মাদকমুক্ত, নিরাপদে বসবাসযোগ্য স্মার্ট ও গ্রীন ইউনিয়ন গড়ে তুলতে সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা চান তিনি।

পরিশেষে শুভেচ্ছা বার্তার আমিনুল ইসলাম ইউনিয়নের উন্নয়ন ত্বরান্বিত করতে এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণে সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।