ফিলিস্তিনিদের সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ, ইসরায়েলি পণ্য বর্জনের ডাক Abdul Hamid Abdul Hamid Khan প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫ ফাহিম ফরহাদ, গাজীপুর প্রতিনিধি ঃ ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা ও গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রদল। এতে অংশ নেয় বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, থানা, ওয়ার্ডসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও। মঙ্গলবার বেলা ১২টায় টঙ্গীর চেরাগআলী থেকে মিছিলটি শুরু হয়ে কলেজ গেইট এলাকায় গিয়ে শেষ হয়। এসময় ফিলিস্তিনিদের সমর্থনে স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে গাজীপুরের রাজপথ। বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে হাটবাজারের বিপণী বিতান গুলোতে এসব পণ্য কেনাবেচা না করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দরা। এছাড়াও বিভিন্ন বানিজ্যিক ও আর্থিক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। এসময় কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সংক্ষিপ্ত সমাবেশে জাতিসংঘ-সহ আন্তর্জাতিক মহলকে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান বিক্ষোভে অংশগ্রহণকারীরা। 📸 Download News PhotoCard (1080×1080) SHARES আন্তর্জাতিক বিষয়: