ঢাকাস্থ নরওয়ে দূতাবাসের প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্পে গুরুত্বপূর্ন সফর সেবা ও উন্নয়নের অগ্রযাত্রা পর্যালোচনা এডমিন এডমিন প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, মে ২১, ২০২৫ উখিয়া, কক্সবাজার: ২১ মে ২০২৫ খ্রি.তারিখে সকাল ১০:১৫ মিনিটে ঢাকাস্থ নরওয়ে দূতাবাসের ছয় সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন। প্রতিনিধি দলে ছিলেন এচ.ই. মিসেস স্টাইন রেনাতে হাহেলাম, ডেপুটি মন্ত্রী (স্টেট সেক্রেটারি), আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রণালয়, নরওয়ে এচ.ই. মিস্টার হাকন আরল্ড গুলব্রান্সেন, বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মিস গুনহিল্ড এরিকসেন ও মিস ক্রিস্টিন লুন্ডেন, আন্তর্জাতিক সম্পর্ক মন্ত্রণালয়, নরওয়ে মিস্টার মোরশেদ আহমেদ, সিনিয়র অ্যাডভাইজার, নরওয়ে দূতাবাস, ঢাকা মিস কাশিশ কৌর সেখন, স্টুডেন্ট ইন্টার্ন, রয়্যাল নরওয়ে দূতাবাস। সফরের সূচি অনুযায়ী, সকাল ১০:১৫ থেকে ১০:৪৫ পর্যন্ত প্রতিনিধি দল বালুখালীতে অবস্থিত ডব্লিউএফপি পরিচালিত এগ্রিগেশন সেন্টার পরিদর্শন করেন। এরপর সকাল ১০:৪৫ থেকে ১১:২০ পর্যন্ত বালুখালী ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শন করে সেবাদানকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ১১:৩০ থেকে ১২:৪৫ পর্যন্ত প্রতিনিধি দল ক্যাম্প-১১ এর সি/১৫ ব্লকে অবস্থিত আইওএম পরিচালিত এলপিজি বিতরণ কেন্দ্র পরিদর্শন করে গ্যাস বিতরণ কার্যক্রম প্রত্যক্ষ করেন। পরে দুপুর ১২:৩০ থেকে ১:৪০ পর্যন্ত ক্যাম্প-৮ ডব্লিউ এবং ক্যাম্প-৪ পরিদর্শন করেন। সফর শেষে দুপুর ১:৪৫ মিনিটে প্রতিনিধি দল কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প এলাকা ত্যাগ করেন। এই সফর রোহিঙ্গা জনগোষ্ঠীর সেবা ও জীবনের মানোন্নয়নে নরওয়ের অব্যাহত সহযোগিতা এবং মানবিক অঙ্গীকারের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। SHARES আন্তর্জাতিক বিষয়: