ঢাকা, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

শিবপুরের শীর্ষ সন্ত্রাসী আলী অস্ত্রগুলিসহ গ্রেফতার


প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জুন ১, ২০২৫

বিশেষ প্রতিনিধি ঃ

নরসিংদী শিবপুরের আতঙ্ক, শীর্ষ সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের মূল হোতা মোহাম্মদ আলী হোসেন @ আলী (২৮)পিতা মৃত আঃ সাত্তার সাং- ধানুয়া উত্তরপাড়া থানা- শিবপুর জেলা- নরসিংদীকে ৭.৬৫ মিঃ মিঃ পিস্তল এক রাউন্ড গুলি সহ গ্রেফতার করা হয়।

গত শনিবার ৩১/০৫/২০২৫ সন্ধ্যা ০৬:৪৫ঘটিকার শিবপুর মডেল থানার অফিসারস ইনচার্জ আফজাল হোসাইন এর দিকনির্দেশনায় একটি চৌকস টিমের নেতৃত্বে এস আই রেজাউল ও এস আই সাদেক এর সঙ্গীয় ও অফিসার ফোর্সের সহায়তায় ৩টি হত্যা এবং হত্যা চেষ্টার ৩টি মোট ছয়টি মামলার আসামি। তার নামে এই ছয়টি মামলারই ওয়ারেন্ট মুলতবি আছে।

মামলা সমূহ ক) শিবপুর মডেল থানার মামলা নাম্বার ১৬(৮)১৭ ধারা ৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড খ) মামলা নাম্বার ০৬(০৩)২১ ধারা ৩০২/৩৪ পেনাল কোড। গ) ০৯(০৪)২২ ধারা ৩৪১/৩২৬/৩০৭/ ৩০২/৩৪ পেনাল কোড । ঘ) মামলা নাম্বার ১২(০১)২৪ ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩৬৪/৩০৭পেনাল কোড।

মামলা নাম্বার ০৯(০৪)২৪ ধারা ১৪৩/৩৪১/৩২৪/ ৩২৬/৩০৭ পেনাল কোড ঙ) মামলা নাম্বার ১৮(০৯)২১ ধারা ১৪৩/৩৪২/৩২৩/৩২৬/৩০৭পেনাল কোড। তার বিরুদ্ধে কন্ট্রাক্ট কিলার, অস্ত্রবাজী, চাঁদাবাজি, মাদক ব্যবসার বিস্তর অভিযোগ রয়েছে।

শিবপুর মডেল থানায় তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলার রুজু প্রক্রিয়াধীন।