গাজীপুর -৫ আসনে ধানের শীষের বিজয় উপলক্ষে মসজিদে দোয়া অনুষ্ঠান ও মিষ্টি বিতরণ Abdul Hamid Abdul Hamid Khan প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৬ গাজীপুর প্রতিনিধিঃ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৫ আসনে একাধিক প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয় ছিনিয়ে এনেছেন জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক দুইবারের সংসদ সদস্য, সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক মিলনের ফলাফল ঘোষণার সাথে সাথে প্রতিটি ভোটকেন্দ্র কালীগঞ্জের নারী-পুরুষ শিশু সহ আনন্দে আত্মহারা। ভোট কেন্দ্র থেকে ফলাফল সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনাহলে একাধিক এমপি প্রার্থী ভোটযুদ্ধে অংশগ্রহণ করলেও ফজলুল হক মিলনের ধারে কাছে কেউ আসছে পারেনি ,পরবর্তীতে রিটার্নিং অফিসার কার্যালয় থেকে বেসরকারিভাবে এই নেতাকে বিজয়ী ঘোষণা করা হয়। দলীয় নির্দেশনা এবং এ কে এম ফজলুল হক মিলনের নির্দেশনায় কোনরূপ বিজয় মিছিল বা আতশবাজির মাধ্যমে বিজয়ের আনন্দে আনন্দিত না হয়ে ভোটের পরের দিন শুক্রবার জুমার নামাজ পড়ে মসজিদে মসজিদে বিশেষ দোয়া জন্য নির্দেশ প্রদান করা হয়। তারি পরিপ্রেক্ষিতে উপজেলার মোক্তারপু ইউনিয়নের ৮ নং ওয়াডের দিঘুয়া টেক পাড়া ( বিএনপির) টেক জামে মসজিদে জুমার নামাজের পর জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দলের বর্তমান চেয়ারম্যান আগামীর প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান এবং নবনির্বাচিত সংসদ সদস্য একে এম ফজলুল হক মিলনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোযা শেষে মিষ্টি বিতরণ করা হয় । দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি এন পি নেতা সিরাজুল ইসলাম জমির মেম্বার। গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইসলাম রফিকের নেতৃত্বে এই মিষ্টি বিতরণ করা হয়, অন্যান্যর মাঝে আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদুল হক শামীম, যুবদল নেতা কাইয়ুমসহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লিরা। SHARES জেলা/উপজেলা বিষয়: