প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৩, ২০২৬, ১১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০১৯, ১১:০২ পূর্বাহ্ণ
ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ আঘাত: পটুয়াখালীতে বৃদ্ধ নিহত
ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশে আঘাত হেনেছে। রাত দুইটায় আঘাত হানার পর এখনও চলছে তাণ্ডব। ঘূর্ণিঝড়ের কারণে পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামে হামেদ ফকির (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন।
ভোর রাতে ঘরের ওপর গাছ পড়ে তিনি মারা যান। এছাড়া বরগুনায় আশ্রয় কেন্দ্রে মারা যান আরেকজন।
এদিকে আবহাওয়া অফিস বলছে, বর্তমানে উপকূলীয় ৫ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৮ কি.মি. বেগে এগোচ্ছে বুলবুল। সাগর উত্তাল, উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস। জোয়ারের পানি ঢুকে পড়েছে লোকালয়ে। ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ৮০-১০০ কিলোমিটার।
এই ওয়েবসাইটে/পত্রিকায় প্রকাশিত সকল লেখা, ছবি, ভিডিও, গ্রাফিক্স এবং অন্যান্য কনটেন্ট বাংলাবেলা পত্রিকা-এর স্বত্বাধিকারভুক্ত। কোনো প্রকার অনুমতি ব্যতিরেকে এই কনটেন্ট আংশিক বা সম্পূর্ণভাবে কপি, সংরক্ষণ, পুনঃপ্রকাশ, পরিবেশন, বিতরণ অথবা বাণিজ্যিকভাবে ব্যবহার করা আইনগতভাবে দণ্ডনীয়। তবে কোন রকম পরিবর্তন না করে সোস্যাল মিডিয়ায় শেয়ার এবং ছবি বা কনটেন্ট এর ক্ষেত্রে বাংলাবেলা লেখা সাপেক্ষে ব্যবহার করতে পারবেন।