প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৬, ৬:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১০, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
দীপালী রিসোর্টে উৎসবের আমেজ,গাছা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও ফ্যামিলি ডে সম্পন্ন

জ্যেষ্ঠ প্রতিনিধিঃ
আনন্দ-উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো গাছা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও 'ফ্যামিলি ডে-২০২৬'। গত শনিবার গাজীপুর মহানগরের মৈরান এলাকার দীপালী রিসোর্টে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে মেতেছিলেন গণমাধ্যমকর্মী ও তাদের পরিবার। পেশাগত ব্যস্ততার বাইরে সাংবাদিক ও তাদের স্বজনদের এমন মিলনমেলা রিসোর্ট প্রাঙ্গণে এক উৎসবের আমেজ তৈরি করে।
বর্ণাঢ্য অভিষেক ও আলোচনা সভা গাছা প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল হামিদ খান এবং সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম-এর দক্ষ নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মনিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি এমন পারিবারিক মিলনমেলা নিজেদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে।" তিনি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং সুন্দর আয়োজনের প্রশংসা করেন।
সকাল ৯টা থেকেই ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানস্থলে সমবেত হন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণিল ক্রীড়া প্রতিযোগিতা। শিশুদের জন্য বিস্কুট দৌড়, নারীদের জন্য বালিশ খেলা ও চেয়ার খেলা এবং পুরুষদের জন্য হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা ছিল মূল আকর্ষণ। এছাড়াও ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সদস্য ও তাদের পরিবারের সদস্যরা গান ও আবৃত্তি পরিবেশন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেন: গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান। গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম (রফিক)। গাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন মৃধা, মহানগর প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল্লাহ আল-মামুন সরকার। গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও ক্লাব সদস্য হাজী মোসাদ্দিকুর রহমান মুসা। টঙ্গী প্রেসক্লাবের কার্য্যনির্বাহী সদস্য এম আর নাসির।
এছাড়াও প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আশরাফুল আলম মন্ডল, যুগ্ম সম্পাদক মো. জাকির হোসেন জিয়া, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ জুম্মন খান ও এমারত হোসেন বকুল সরকার সহ সাধারণ সদস্যদেন সপরিবারে অংশগ্রহণ করেন।
মধ্যাহ্নভোজ ও বিকেলের আপ্যায়নের পর অনুষ্ঠিত হয় জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। খেলাধুলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও ক্লাবের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। ক্লাবের ঐক্য অটুট রাখার প্রত্যয় নিয়ে সন্ধ্যায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এই ওয়েবসাইটে/পত্রিকায় প্রকাশিত সকল লেখা, ছবি, ভিডিও, গ্রাফিক্স এবং অন্যান্য কনটেন্ট বাংলাবেলা পত্রিকা-এর স্বত্বাধিকারভুক্ত। কোনো প্রকার অনুমতি ব্যতিরেকে এই কনটেন্ট আংশিক বা সম্পূর্ণভাবে কপি, সংরক্ষণ, পুনঃপ্রকাশ, পরিবেশন, বিতরণ অথবা বাণিজ্যিকভাবে ব্যবহার করা আইনগতভাবে দণ্ডনীয়। তবে কোন রকম পরিবর্তন না করে সোস্যাল মিডিয়ায় শেয়ার এবং ছবি বা কনটেন্ট এর ক্ষেত্রে বাংলাবেলা লেখা সাপেক্ষে ব্যবহার করতে পারবেন।