নিজস্ব প্রতিবেদক ঃ
১৪ এপ্রিল বাংলাদেশ জামায়াতে ইসলামী পালং খালী ইউনিয়ন শাখার উদ্যোগে গণসংযোগ উপলক্ষ্যে এক পথসভা বাদে আছর পালংখালী স্টেশনে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সভাপতি আবুল আলা রোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহাম্মদ আনোয়ারী।
তিনি বলেন আগামীতে একটি ন্যায় ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করতে সকলের প্রতি আহাবান করেন।বাংলাদেশ একটি ইসলামি রাষ্ট্র কায়েম হলে থাকবেনা অন্যায়, জুলুম অবিচার। কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষকে সকল স্থরের মানুষের কাছে পৌঁছে দিতে নেতা কর্মীদের নির্দেশনা প্রদান করেন।
উক্ত গণসংযোগ ও পথসভায় বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজ কল্যাণ সেক্রেটারি অধ্যক্ষ নুরুল হোসাইন সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীরমাওলানা নুরুল হক, উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার খায়রুল বশর, উপজেলা কর্মপরিষদ ডা:কবির আহাম্মদ, ইউনিয়ন সেক্রেটারি মৌলানা আব্দুর রহমান, ইউনিয়ন নায়েবে আমির হাফেজ জালাল আহাম্মদ, ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক আব্দুস সাত্তার।
প্রচার সম্পাদক ও ৭ নং ওয়ার্ড সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, ৩ নং ওয়ার্ড সভাপতি কামাল উদ্দিন, ব্যবসায়ী শাখার সভপতি মোহাম্মদ হারেস, সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, জামায়াত নেতা ফরিদুল আলম চৌধুরী, পেশাজীবি নেতা মাষ্টার মোক্তার আহাম্মদ, যুব নেতা সাইফুল ইসলাম, যুব নেতা এস এমজি মুফিজ , যুব নেতা মোহাম্মদ ফয়সাল,একরামুল হাসান, মোহাম্মদ জাহেদ,আব্দুল হক।